পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলায় মায়ের সঙ্গে পার্কে গিয়ে সেতু থেকে নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্যাপারী বাড়ির পাশে খালের চর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত সিন্থিয়া আক্তার (৪) জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের কাউসার খান ও হাফসা দম্পতির একমাত্র কন্যা।
ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ পলাশ জানান,
স্থানীয়ভাবে খবর পেয়ে সকালে আমরা পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ব্যাপারী বাড়ির পাশে খালের চর থেকে সিন্থিয়ার লাশ উদ্ধার করেছি।
লাশ ভান্ডারিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার রাতে শিশুটি সেতু থেকে পোনা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করেছিলাম।
ভান্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে।
শিশুটির পরিবারকে খবর দিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:
- মানিকগঞ্জে বেড়েছে বেশির ভাগ সবজির দাম
- রূপগঞ্জে নৌ ডুবির ঘটনায় ৪১ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার
- তিন প্রকল্পে ১.২৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- চরভদ্রাসনে কালবৈশাখী ঝড়ে তিনজন আহত
- রূপগঞ্জে শিল্প সংযোগ লাইনে ভয়াবহ গ্যাস লিকেজ
- ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষাণীর ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন
- নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন
- সাবেক শিক্ষামন্ত্রী ড. আব্দুল মজিদ খানের চিরবিদায়
